NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo
মুহাম্মদ  সামাদ

তুমি জনগণমননন্দিত নেত্রী


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ১১:৪৫ পিএম

তুমি জনগণমননন্দিত নেত্রী



[জানি, কবিরা সব সময় স্বপ্নদ্রষ্টা হয় না, তাও আবার আমার মতো সামান্য এক বাঙালি কবির স্বপ্ন! তবু, ২০০৪ সালের ২১শে আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে যে কবিতা/গানটি আমি রচনা করেছিলাম, সেই কবিতার স্বপ্ন আজ সত্যের দিকে মাথা তুলেছে দেখে আমি আনন্দিত, আমি অভিভূত! তাই, সেই কবিতা/গানটি দিয়েই ভয়াবহ ২১শে আগস্টকে আমি স্মরণ করতে চাই।]

প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী  হাসিনা 
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার 
ভয় নাই বোন, ভয় নাই মা, তোমার ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান। 

জেগেছে ছাত্র জেগেছে জনতা  
   জেগেছে কৃষক-শ্রমিক
বিক্ষোভে আর বিদ্রোহে আজ উত্তাল চারিদিক
তোমার নামেই গর্জে ওঠে
ভাইয়ের খুনে 
বোনের সম্ভ্রমে
 মায়ের কান্নায় 
                         পিতার রক্তে 
রাঙানো লাল বাংলাদেশ ...বাংলাদেশ
তুমি আজ তাই আলো হাতে আঁধারের যাত্রী।

জীবন দিয়ে রক্ত দিয়ে
        রুখেছি গুলি বন্দুক বোমা 
এইবার হবে খুনিদের দিন শেষ ... খুনিদের দিন শেষ                                                                                                                                               
তোমার ডাকে তোমার সাথে বাঙালির পথ চলা
তোমার ডাকেই মুক্ত হবে মৃত্যুপুরী   এই ক্ষুব্ধ বন্দিশালা
আকাশে বাতাসে দিকে দিকে শুনি
তোমার জয়ধ্বনি ...তোমার জয়ধ্বনি 
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার।

প্রিয় নেত্রী শেখ হাসিনা, জননেত্রী  হাসিনা 
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার
ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার কোনো ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।। 

২১ থেকে ২৩শে আগস্ট, ২০০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়