NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৫, ১১:০৬ এএম

লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার গল টেস্টে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান।

উইকেট শুকনো থাকায় আগে ব্যাটিং এবং পরে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তিনি আশা করছেন, বাংলাদেশ প্রথম ইনিংসে অনেক বেশি রান করতে পারবে।

 

এই টেস্ট দিয়েই ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ২০২৫-২০২৭ চক্রও শুরু হয়েছে এই ম্যাচ দিয়ে। বাংলাদেশের লক্ষ্য জয় দিয়ে নতুন চক্রে ভালো শুরু করা। সর্বশেষ ২০২৩-২০২৫ চক্র সপ্তম স্থানে থেকে শেষ করেছিল বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য আরেকটু উন্নতি।