NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লর্ডসে ইতিহাস গড়লেন কামিন্স


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

লর্ডসে ইতিহাস গড়লেন কামিন্স

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক স্পেল করে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন অসি ডানহাতি পোসার, যা ছিল এক অনবদ্য এক বোলিং প্রদর্শনী।

এই পারফরম্যান্সের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট করতে বড় অবদান রাখেন কামিন্স। এতে ৭৪ রানের গুরুত্বপূর্ণ লিডও পায় অস্ট্রেলিয়া। পাশাপাশি কয়েকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন কামিন্স।

 

মাত্র ৬৮টি টেস্ট খেলেই ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন কামিন্স। যার ফলে অস্ট্রেলিয়ার ইতিহাসে অষ্টম সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিতে পরিণত হন কামিন্স। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম বারের মতো পাঁচ উইকেট শিকারের কীর্তি।

২৮ রানে ৬ উইকেট শিকারের মাধ্যমে ইংল্যান্ডের বব উইলিসের ৩৩ বছর পুরনো রেকর্ডও ভেঙেছেন কামিন্স। এখন অধিনায়ক হিসেবে লর্ডসে সেরা বোলিং ফিগারের মালিক এই অসি পেসার। এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে লর্ডসে অধিনায়ক হিসেবে ১০১ রানে ৬ উইকেট শিকার করেছিলেন উইলিস।

 

 

 

একই ইনিংসে কামিন্স আরও একটি ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন। বিশ্ব ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে কোনো আইসিসি টুর্নামেন্টের নকআউট বা ফাইনাল ম্যাচে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।