NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ১২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযান জোরদার করছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, তখন লস অ্যাঞ্জেলেসের সমর্থনে দেশজুড়ে অভিবাসনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

বিক্ষোভ ছড়িয়ে পড়া এসব শহরের মধ্যে ডালাস, অস্টিন, শিকাগো এবং নিউ ইয়র্ক অন্তর্ভুক্ত। এই শহরগুলোতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে এবং বেশ কিছু গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।

 

এদিকে, লস অ্যাঞ্জেলেসে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতি অব্যাহত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলেসে ৪ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে।

মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এই পদক্ষেপকে “সামরিক জাল” বলে অভিহিত করেছেন, যা শহরের ওপর টানা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা যা দেখছি তা আইন প্রয়োগ নয় – এটি স্বৈরশাসন।’

 


 

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত, আটক এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রকল্প নিয়েছেন, সেখানে প্রথম বড় ধরনের বাধা এসেছে লস অ্যাঞ্জেলেস থেকে। এ কারণে গত ৫ দিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ জেলাটি।