NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের সর্বদলীয় এমপি প্রতিনিধিদলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের সর্বদলীয় এমপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধিদল।

যুক্তরাজ্যের সব দলের সংসদ সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধিদলটি মঙ্গলবার (১০ জুন‌) লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হোটেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চারদিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, এ সফরে মর্যাদাপূর্ণ ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে প্রধান উপদেষ্টাকে। এছাড়া দুই দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

 

 

 

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।