NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইসরায়েলের দুই ডানপন্থি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইসরায়েলের দুই ডানপন্থি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফলে ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচ উভয়ই যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ হবেন এবং তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির সহিংসতা ও ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছেন।

 

প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এটা অত্যন্ত আপত্তিকর যে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের এ ধরনের ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে।

স্মোত্রিচ এবং বেন-গভির উভয়ই গাজায় যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানের জন্য সমালোচিত হয়েছেন।

 

স্মোত্রিচ গাজায় ত্রাণ প্রবেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, অন্যদিকে বেন-গভির গাজাবাসীদের অন্যত্র স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।

নিষেধাজ্ঞা ঘোষণার পর ল্যামি বলেন, তাদের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এই কারণেই আমরা এখন ব্যবস্থা নিয়েছি, দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, মন্ত্রিসভা পরবর্তী সপ্তাহে এর জবাব দেওয়ার জন্য বৈঠক করবে।

 

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ের সঙ্গে, যুক্তরাজ্য স্পষ্টভাবে বলেছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ভয়ভীতি বন্ধ করতে হবে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, স্মোত্রিচ এবং বেন-গভিরের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাগুলো গাজার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না, যেখানে ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে।

দুই মন্ত্রীই ডানপন্থি দলের অন্তর্ভুক্ত, যারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করে।