NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল

কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পরেই কার্লো আনচেলত্তি বলেছিলেন, এই উইন্ডোতেই ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান তিনি। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইকুয়েডর। যারা বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে ছিল দ্বিতীয় স্থানে। তাদের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হবে কঠিন। যে কারণে সতর্কতার সঙ্গে খেলে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিলো নতুন কোচ আনচেলত্তির ব্রাজিল।

ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাকেই টার্গেট করেছিলেন কোচ আনচেলত্তি। এই ম্যাচে জিততে পারলে, অন্যদিকে উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরে গেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলিয়ানদের।

 

দুয়ে দুয়ে চার - যোগফল মিলে গেলো। ব্রাজিল মাঠে নামার আগেই জানতে পারলো উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরেছে ২-০ গোলে। বাকি ছিল নিজেদের কাজটা করা। প্যাাগুয়ের বিপক্ষে সেটাও করে নিলো সেলেসাওরা। ৪৪তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

সে সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ৬ দল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে ২য় স্থানে ইকুয়েডর।

 

 

 

তালিকার ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৬ ম্যাচে ১৮। বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৪। সে ক্ষেত্রে ব্রাজিল এবং ইকুয়েডরকে পেছনে ফেলা আর তাদের পক্ষে সম্ভব নয়। এমনকি এরপর বলিভিয়া (১৭ পয়েন্ট), পেরু (১২ পয়েন্ট), চিলির (১০ পয়েন্ট) পক্ষে তো সম্ভব নয়ই। কারণ, সবারই বাকি আছে আর ২টি করে ম্যাচ।