NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে ইসরায়েল। এতে থাকা ১২ আরোহীর মধ্যে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তাদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার রাতে গাজার উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটিতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

 

আটককৃতদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, ফরাসি নাগরিক পাঁচজন, ব্রাজিল, তুরস্ক, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি ও আল-জাজিরার এক সাংবাদিক রয়েছেন।

 

এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামাস একে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ মন্তব্য করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে। রামাল্লার মানবাধিকার সংস্থা আল-হাক বলেছে, ইসরায়েলের এ ধরনের নিষেধাজ্ঞার কোনো আইনগত ভিত্তি নেই।

ইরান একে ‘আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত জলদস্যুতা’ হিসেবে বর্ণনা করেছে। তুরস্ক বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রমাণ করে যে ‘ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আচরণ করছে’।

ফ্রান্স তার ছয় নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। স্পেনও ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে। অস্ট্রেলিয়ার ইহুদি কাউন্সিল এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে।

 

আমেরিকার ইসলামিক রিলেশন কাউন্সিল বলেছে, ‘এটি এক কাপুরুষোচিত ও অবৈধ হামলা’।

 

 

 

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে বলেছেন, ম্যাডলিন জাহাজকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েল এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

সূত্র: আল-জাজিরা