NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সিঙ্গাপুরে বিমানবন্দরে দোকানে চুরি, ২ ভারতীয় নারী আটক


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

সিঙ্গাপুরে বিমানবন্দরে দোকানে চুরি, ২ ভারতীয় নারী আটক

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকানে চুরির অভিযোগে ট্রানজিটে থাকা ভারতীয় দুই নারীকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ২৯ ও ৩০ বছর বয়সী এই দুই নারী ২ জুন একাধিক দোকানে চুরি করেন। দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদনে পুলিশের বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

 

দেশ ছাড়ার আগেই দুই নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, টার্মিনাল ৩-এর ডিপারচার ট্রানজিট এলাকায় সন্দেহজনক চুরির ঘটনায় পুলিশকে অবহিত করা হলে সিসিটিভি ফুটেজ যাচাই করে এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুই নারীকে শনাক্ত ও আটক করা হয়।


 

আটকের সময় তাদের কাছে একটি পার্স, একটি ব্যাকপ্যাক ও এক বোতল পারফিউম পাওয়া যায়, যা সবই চুরি করা হয়েছে বলে অভিযোগ। এই তিনটি জিনিসের মোট মূল্য ছিল ৬৩৫ সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ হাজার টাকা

এই দুই নারীর বিরুদ্ধে ১০ জুন আদালতে অভিযোগ গঠন করা হতে পারে।

দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।

 

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, চুরি প্রতিরোধ ও নিরুৎসাহিত করতে পুলিশ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।