NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হামজা-শামিতের কারণেই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুর


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

হামজা-শামিতের কারণেই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুর

সিঙ্গাপুর যে ১০ বছর আগে এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল, তা জানা নেই দলটির জাপানি কোচ সুতোমু ওগুরার। জানবেন কী করে? তিনি সিঙ্গাপুর দলটির দায়িত্ব নিয়েছেন গত বছর ফেব্রুয়ারিতে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এক গ্রুপে পড়ার পর বাংলাদেশ দল সম্পর্কে খোঁজ-খবর রাখতে শুরু করেছেন ৬১ বছর বয়সী এই কোচ।

এই ম্যাচ ঘিরে এদেশের উত্তাপটা তিনি টের পেয়েছেন ঢাকায় পা রেখেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি থেকে বিস্মিত হয়েছেন সিঙ্গাপুরের কোচ। এত সাংবাদিক? তিনি এটাও জানেন, এখানে এই উচ্ছ্বাসের কারণ কয়েকজন প্রবাসী ফুটবলারের জাতীয় দলে অন্তর্ভুক্তি। বিশেষ করে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোম।

 

এই দুই ফুটবলার যোগ হওয়ায় বাংলাদেশের শক্তি যে অনেক বেড়েছে, তা অকপটেই স্বীকার করেছেন সিঙ্গাপুরের কোচ। এই দুই ফুটবলারের কারণে নিজেরা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার পরও সমীহ করছেন বাংলাদেশকে।

তিনি বারবারই বলেছেন, বাংলাদেশ অনেক ভালো দল। তারাও জিততে এসেছেন। দারুণ একটা লড়াই হবে। বাংলাদেশ শক্তিশালী বলেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে সিঙ্গাপুর। কোচ বলেছেন-তারা ভালো প্রস্তুতি নিয়েছে।

 

গ্রুপের চার দলেরই এক পয়েন্ট করে। মানে চার দলেরই সমান সুযোগ আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলার। এই সমীকরণ নিয়ে সিঙ্গাপুরের কোচ এখনই কিছু বলতে চাননি। তার কথা, 'আমরা এই ম্যাচটা নিয়েই ভাবছি। এটা আমাদের জন্য কঠিন ম্যাচ। আমরা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’

 

 

 

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে সিঙ্গাপুরের কোচ বলেছেন, 'আমরা জয়ের জন্যই মাঠে নামবো। বাংলাদেশ ভালো দল, জিততে হলে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। খেলোয়াড়রা সেরাটা দিতেই মুখিয়ে আছে।'