NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক শহর তেল আবিবে হাজার হাজার বিক্ষোভকারী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (৭ জুন) বিক্ষোভকারীরা একটি বিশাল সমাবেশের আয়োজন করে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আহ্বান জানায়।

 

তারা বলেছে যে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং গাজার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

একজন নারী বলেছেন সরকারের উচিত সামরিক অভিযান বন্ধ করা, কারণ যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হয় না।

 

শুক্রবার একটি ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান, একটি জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে প্রায় ৫০ শতাংশ উত্তরদাতা বলেছেন গাজায় সামরিক অভিযান জিম্মিদের মুক্তি বা হামাসকে নির্মূল করার পথে ধাবিত হবে না।

এই জরিপে, ইসরায়েলের অভ্যন্তরে সামরিক অভিযানের বিরুদ্ধে জনগণের তীব্র বিরোধিতা প্রতিফলিত হয় বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছে যে তারা হামাসের কাছে জিম্মি এক থাই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে। গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখার মাঝে এই ঘোষণা আসে।

 

গাজায় এখনো ইসরায়েলি সরকার সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। তারা জানায় যে, তাদের লক্ষ্য হচ্ছে হামাসের ওপর চাপ বৃদ্ধি করা, যার ফলে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।

যদিও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং উভয় পক্ষের মধ্যে এখনও ব্যাপক মত পার্থক্য বিরাজ করছে।

সূত্র: এএফপি, এনএইচকে