NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি, মার্কিন প্যানেলের নিন্দা


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০২:১৭ এএম

>
বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি, মার্কিন প্যানেলের নিন্দা

 

ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালে দাঙ্গা চলাকালে বিলকিস বানু নামে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দণ্ডপ্রাপ্ত ১১ আসামির সাজা মওকুফ হয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্যানেল। তারা এর নিন্দা জানিয়েছে।  

ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রেলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) নামের ওই প্যানেল এ সিদ্ধান্তকে ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা বলেও আখ্যা দিয়েছে।  

কমিশনের ভাইস চেয়ার আব্রাহাম কুপার একটি বিবৃতিতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ১১ আসামির অন্যায্য মুক্তির তীব্র নিন্দা জানিয়েছে। 

প্যানেলের কমিশনার স্টিফেন শ্নেক মনে করছেন ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার সাথে জড়িতরা এ সিদ্ধান্তের ফলে দায়মুক্তি পেয়ে যাবেন।