NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টম ক্রুজে মুগ্ধ যে অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

টম ক্রুজে মুগ্ধ যে অভিনেত্রী

‘ব্যালারিনা’ সিনেমার প্রিমিয়ারে এসে সহ-অভিনেতা টম ক্রুজের ভূয়সী প্রশংসা করলেন কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস। মঙ্গলবার রাতে হলিউডের বিখ্যাত টিএলসি চাইনিজ থিয়েটারে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সেখানে আনা টমের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘এটা অবিশ্বাস্য, টম ক্রুজ নিজে থেকে ‘ব্যালারিনা’ ছবির প্রশংসা করেছেন।’

আনা দে আরমাস আরও বলেন, ‘উনি শুধু আমাদের সিনেমার নয়, সব সিনেমার পক্ষেই দাঁড়ান। তিনি চান সিনেমা ইন্ডাস্ট্রি ভালো করুক, মানুষ আবার হলে ফিরে আসুক। এখন আমরা একসঙ্গে কাজ করছি। তিনি ‘ব্যালারিনা’ দেখেছেন এবং খুব পছন্দ করেছেন। ‘জন উইক’ সিরিজটাও উনার ভীষণ পছন্দের।’

 

টম ক্রুজ বর্তমানে নিজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ নিয়ে প্রচারণায় ব্যস্ত। সেখান থেকেই তিনি ‘ব্যালারিনা’ নিয়ে বলেছিলেন, ‘আমি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজিটাকে ভালোবাসি। তারা যে পরিশ্রম করে এই ধরনের গল্প তৈরি করে, সেটা আমি বুঝি। আর এখন আনার 'ব্যালারিনা' আসছে। এটা দুর্দান্ত কিছু হতে যাচ্ছে।’

আনা দে আরমাস বলেন, ‘টম ক্রুজের মতো কেউ যখন একটি সিনেমার পাশে দাঁড়ান, তখন সেটা বিশেষ কিছু হয়ে ওঠে। একজন তারকার পক্ষ থেকে এই সমর্থন সত্যিই হৃদয়ছোঁয়া। শিল্পীদের একে অন্যকে সমর্থন করা উচিত। আমরা সবাই মিলে ভালো করতে পারি।’

 

‘ব্যালারিনা’ ছবির গল্প আবর্তিত হয়েছে ‘জন উইক ৩’ ও ‘জন উইক ৪’-এর মাঝামাঝি সময়কে ঘিরে। এতে আনা অভিনয় করেছেন একজন খুনি চরিত্রে। তাকে ‘রুস্কা রোমা’ সংগঠনের নিয়মে প্রশিক্ষণ দেওয়া হয়। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি পথে নামেন।

অ্যাকশন ঘরানার এই ছবিতে নিজেই বেশিরভাগ স্টান্ট করেছেন আনা। অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘প্রতিটি জায়গায় ব্যথা পেয়েছি। হাত, নখ, ঘাড়... সারা শরীর জুড়ে ছিল চোট। কিন্তু সত্যি বলতে, ব্যাপারটা বেশ মজার ছিল।’

‘ব্যালারিনা’ যে শুধু 'জন উইক' ভক্তদের নয়, অ্যাকশনপ্রেমীদের কাছেও এক নতুন রোমাঞ্চ হয়ে উঠবে, সে আশা করছেন সবাই।