NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ঢাকায় ঝটিকা মিছিলবিরোধী অভিযান, আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

ঢাকায় ঝটিকা মিছিলবিরোধী অভিযান, আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩

রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজনসহ (৫৩) তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতার অপর দুইজন হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল শাখার সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) ও আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।

 

বৃহস্পতিবার (৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিবির বরাত দিয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার (৪ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা হতে হুমায়ুন কবীর সুজনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম। একইদিন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

 

অন্যদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে গোলাম রাব্বানী সরদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।

 

 

 

তিনি বলেন, গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।