NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস মঙ্গলবার (৩ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে জাতিসংঘের সম্ভাব্য সহায়তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

 

আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন সমস্যাসহ অন্যান্য ইস্যুতেও উভয়ের মধ্যে আলোচনা হয়। তারা আশঙ্কা করেন, তহবিল সংকোচনের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা ও অন্যান্য মৌলিক কার্যক্রম এরই মধ্যে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

প্রধান উপদেষ্টা বলেন, এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্মতা ও সহায়তা অব্যাহত রাখা জরুরি। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টাকে শক্তিশালী করতে দ্রুত আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

 

 

 

আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের পক্ষ থেকে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।