NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

‘চড় খাওয়ার’ ভয়ে ঝন্টুর সিনেমা ফিরিয়ে দেন মাহি!


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০১:৩০ পিএম

>
‘চড় খাওয়ার’ ভয়ে ঝন্টুর সিনেমা ফিরিয়ে দেন মাহি!

ঢাকাই সিনেমার একসময়ের সফল নির্মাতা ও চিত্রনাট্যকার দেলোয়ার জাহান ঝন্টু। তার গল্প-চিত্রনাট্যে বহু সিনেমা দর্শকপ্রিয় হয়েছে। তবে বর্তমান সময়ে তিনি বেফাঁস মন্তব্য করেই আলোচনায় থাকেন। কখনো দীঘি, কখনো জায়েদ খান, কখনো আবার অনন্ত জলিলকে নিয়ে মন্তব্য করেছেন তিনি।

সর্বশেষ জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সমালোচনা করেছেন ঝন্টু। দিন কয়েক আগে সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার একটি সাংবাদিক সম্মেলন করেন এর প্রযোজক জেনিফার ফেরদৌস। সেখানে উপস্থিত ছিলেন ঝন্টু। যদিও সিনেমাটির নায়ক-নায়িকা অর্থাৎ রোশান ও মাহি উপস্থিত ছিলেন না। কারণ তাদেরকে ডাকেননি প্রযোজক।

ওই অনুষ্ঠানে মাহির তীব্র সমালোচনা করেন ঝন্টু। এমনকি মাহিকে ঠিকমতো চেনেন না বলেও মন্তব্য করেন তিনি। এবার বিষয়টি নিয়ে কথা বললেন মাহি। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ‘আশীর্বাদ’ সিনেমার আরেকটি সাংবাদিক সম্মেলন হয়। যেখানে প্রযোজক ছাড়া নির্মাতা, নায়ক-নায়িকা সবাই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাসঙ্গিকভাবেই দেলোয়ার জাহান ঝন্টুর মন্তব্যের বিষয়টি উঠে আসে। তার উদ্দেশ্যে মাহিয়া মাহি বলেন, ‘স্যার, সেদিন আপনি আমাদের অনেক সমালোচনা করেছেন, অনেককিছু বলেছেন। আমি অনুরোধ করব, আপনি এটা করবেন না। কেননা, ঘটনার সময় আপনি উপস্থিত ছিলেন না। অতএব না জেনে, না দেখে এভাবে কথা বলবেন না। কারণ আপনি যখন আমাদের নিয়ে এভাবে কথা বলেন তখন দর্শকের কাছে অনেক ছোট হয়ে যাই আমরা।’

মাহি জানান, ‘চড় খাওয়া’র ভয়ে তিনি ঝন্টুর সিনেমা ফিরিয়ে দিয়েছেন। ঝন্টুর উদ্দেশ্যে তার ভাষ্য, ‘আপনি আমাকে চেনেন না বলেছেন। অথচ কিছুদিন আগে আপনিই আপনার সিনেমার জন্য আমাকে গল্প শুনিয়েছিলেন। আপনার হয়ত মনে নেই। কিন্তু আমি সিনেমাটি করিনি। প্রযোজককে বলেছি, ভাইয়া, আমি সিনেমাটি করতে চাচ্ছি না। কারণ উনার রাগ অনেক বেশি। শুটিংয়ের সময় আমাকে চড় থাপ্পড় মেরে বসতে পারেন।’

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘আশীর্বাদ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যদিও গতকাল তিনি দাবি করেছেন, প্রযোজক জেনিফার ফেরদৌসের কারণে ঠিকঠাকভাবে সিনেমাটি বানাতে পারেননি।