NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

দুই নায়িকার সঙ্গে ঈদের চমক দেবেন শাকিব


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

দুই নায়িকার সঙ্গে ঈদের চমক দেবেন শাকিব

ঈদের টিভি পর্দায় চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিটিভির জন্য নির্মিত দুটি বিশেষ ঈদ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। আলাদা দুই অনুষ্ঠানে শাকিবের সঙ্গী হয়েছেন তার দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা।

প্রতি ঈদেই বিটিভিতে প্রচার হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের পর্বটিও তৈরি হয়েছে বর্ণিল আয়োজন নিয়ে। উপস্থাপনায় থাকছেন তিশা ও ইন্তেখাব দিনার। এই প্রথমবারের মতো ‘আনন্দমেলা’য় অংশ নিচ্ছেন শাকিব খান। তিনি শুধু আলাপচারিতাই করবেন না, পারফর্মও করবেন তার হিট সিনেমা ‘তুফান’-এর গানের সঙ্গে। ঈদের রাত ১০টায় বিটিভিতে প্রচার হবে ‘আনন্দমেলা’।

 

ঈদের দ্বিতীয় রাতেও বিটিভির পর্দায় থাকবেন শাকিব খান। ‘ঈদ আড্ডায় শাকিব খান’ শিরোনামের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকছেন নাবিলা। কোরবানির ঈদ, ঈদের স্মৃতি ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে আসবে এই ঘরোয়া আড্ডায়।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মেন্টাল’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন তিশা। আর গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাকিব ও নাবিলা। দুই নায়িকার সঙ্গে এবার শাকিব হাজির হবেন তাদের অতিথি হিসেবে।

 

 

 

এদিকে আসছে ঈদে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাবে। এতে শাকিবের সঙ্গে আরও দেখা যাবে সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, আফরান নিশোসহ অনেক তারকাদের।