NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বাংলাদেশসহ ১৪ দেশের ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করল সৌদি আরব


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

বাংলাদেশসহ ১৪ দেশের ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ ২০২৫ সালের জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব সরকার। এই স্থগিতাদেশ ভারত, পাকিস্তানসহ মিসরের জন্যও কার্যকর করা হয়েছে। এই আদেশে উল্লিখিত দেশগুলোর জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার মতো বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত থাকবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করেছে।

রিয়াদ থেকে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এমন পদক্ষেপের কারণে স্থগিতাদেশের অধীন দেশগুলোর কর্মী ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই সিদ্ধান্ত আসন্ন হজ মৌসুমের সমাপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রিয়াদ রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময়ে নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা রাখতে পারে।

 

স্থগিতাদেশ পাওয়া অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিশিয়া, ইয়েমেন ও মরোক্কো।

 

ব্লক ওয়ার্ক ভিসা হলো একটি পূর্ব-অনুমোদিত কোটা, যা সৌদি নিয়োগ কর্তাদের নির্দিষ্টসংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয়। একবার একটি কোটা অনুমোদিত হলে কম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারে। একে গ্রুপ ভিসাও বলা হয়।