NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বিমানের টয়লেটে নগ্ন নাচ, আসনে আটকে অবতরণের পর ক্রু গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

বিমানের টয়লেটে নগ্ন নাচ, আসনে আটকে অবতরণের পর ক্রু গ্রেপ্তার

বিজনেস ক্লাস ফ্লাইটের টয়লেটে নগ্ন হয়ে নাচতে দেখা যাওয়ার পর এক স্টুয়ার্ডকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নকালে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে এ ঘটনা ঘটেছে বলে দ্য সান জানিয়েছে।

খাবার পরিবেশনের সময় ক্রু সদস্যরা ওই স্টুয়ার্ডের অনুপস্থিতি লক্ষ করেন।

পরে তাকে খুঁজে বের করে ক্লাব ওয়ার্ল্ড (বিজনেস ক্লাস) ক্যাবিনের টয়লেটে অপ্রকৃতস্থ ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথম শ্রেণির পায়জামা পরিয়ে একটি বিলাসবহুল আসনে আটকে রাখা হয় এবং বাকি ১০ ঘণ্টারও বেশি যাত্রাপথে তিনি সেখানেই ছিলেন।

 

বিমান অবতরণের পর তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং চিকিৎসাসেবা দেওয়া হয়। এয়ারবাস এ৩৮০-তে তখন প্রায় ৪৭০ জন আরোহী ছিল এবং ওই স্টুয়ার্ডের অনুপস্থিতির কারণে তার সহকর্মীদের কোনো বিরতি ছাড়াই কাজ চালিয়ে যেতে হয়।

 

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, সংশ্লিষ্ট স্টুয়ার্ডকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন। বিষয়টি পুলিশের বিষয় এবং তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।


 

এক কর্মী দ্য সানকে বলেন, “আমরা মনে করছি, সে হয়তো ওষুধ খেয়েছিল, অথচ তখন তার ডিউটি চলছিল। এটি একেবারেই অস্বাভাবিক আচরণ।

বিমানটি তখন আটলান্টিকের ওপরে ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল, কিন্তু এই লোকটা যেন বাকিদের চেয়েও ‘উচ্চতায়’ ছিল। যাত্রীদের ‘চিকেন না বিফ’ জিজ্ঞেস করার বদলে সে টয়লেটে গিয়ে পোশাক খুলে নাচছিল। তাকে খুঁজে বের করতে অনেক সময় লেগেছে এবং সে পুরোপুরি বেহুঁশ ছিল।”

 

তিনি আরো বলেন, ‘এটা কেবল বিপজ্জনকই নয়, ব্রিটিশ এয়ারওয়েজে নিজের ক্যারিয়ার শেষ করার একেবারেই পাগলামিপূর্ণ উপায়। এই পেশা মানুষকে অনেক সময় অদ্ভুত জায়গায় নিয়ে যায়, কিন্তু ক্লাব ওয়ার্ল্ডের টয়লেটে একা ডিস্কো করা—এটা আমার আগে কখনো শোনা হয়নি।

 

সাম্প্রতিক সময়ে ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীদের একাধিক অনিয়মের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে, যা ক্রুদের আচরণ ও বিমানসংক্রান্ত নিরাপত্তা প্রটোকল নিয়ে প্রশ্ন তুলেছে।