NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন ফারুকী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ এএম

>
সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন ফারুকী

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবগুলার একটি হলো সিডনি চলচ্চিত্র উৎসব। এবার এই উৎসবের ১৩তম আসর বসতে যাচ্ছে। এ আসরে বিচারকের দায়িত্ব পালন করবেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবের ১২টি শাখার সিনেমা মূল্যায়ন করবেন তিনি।

ফারুকীর সঙ্গে বিচারকের আসনে থাকবেন, অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); তিনি বিচারক প্যানেলের সভাপতিও, বাফটা মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার বিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

 

এই বিচারকরা প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্যে থেকে একটিকে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্ত করবেন। এছাড়া উৎসবে সাহসী ও অত্যাধুনিক চলচ্চিত্রগুলোকে সম্মাননা দেওয়া হবে।

প্রতিযোগিতা বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগে ৬৪টি দেশের দুইশোর মতো সিনেমা প্রদর্শিত হবে। এরমধ্যে রয়েছে ফারুকীর আলোচিত সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। উৎসবে ১৬ ও ১৯ জুন সিনেমাটি দর্শকরা দেখতে পারবেন।

আগামী ৮ জুন শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে সিডনি চলচ্চিত্র উৎসব। সিডনি চলচ্চিত্র পুরস্কার বিজয়ীর নামও শেষ দিনেই ঘোষণা করা হবে। গত বছর সিডনি চলচ্চিত্র পুরস্কার জিতেছিল ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফের ছবি 'দেয়ার ইজ নো ইভিল'।