NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

এক রোপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

>
এক রোপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ

৩৪তম আন্তর্জাতিক ইনফরমেটকস অলিম্পিয়াডে (আইওআই) একটি রোপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ৭ থেকে ১৫ আগস্ট ইন্দোনেশিয়ার ইয়োগিকার্তা শহরে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।  

এতে বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ফারহান আহমদ পেয়েছেন রোপ্য পদক। আর চাঁদপুর সরকারি কলেজের মোহাম্মদ নাফিস উল হক সিফাত ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দেবজ্যোতি দাশ সৌম্য ব্রোঞ্জ পদক পেয়েছেন।  

বিশ্বের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত কম্পিউটার প্রোগ্রামিংয়ের এবারের আয়োজনে ৮৮টি দেশ থেকে ৩৫৭ জন প্রতিযোগী অংশ নেন। ১০ ও ১২ আগস্ট এই দুই দিনে প্রতিযোগীদের কম্পিউটার প্রোগামিংয়ের মাধ্যমে তিনটি করে মোট ছয়টি সমস্যার সমাধান করতে হয়েছে। 

এই আন্তর্জাতিক অলিম্পিয়াড ১৯৮৯ সালে বুলগেরিয়াতে শুরু হয়েছিল। পরে দেশের ছেলেমেয়েদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপকদের নিয়ে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি প্রতিষ্ঠিত হয়। 

এই কমিটি নিয়মানুযায়ী ২০০৪ সালে গ্রিসে একজন পর্যবেক্ষক পাঠায়। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম দল মেক্সিকোতে আই ও আইতে অংশগ্রহণ করে এরপর নিয়মিত বাংলাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।