NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি

হাকিকুল ইসলাম খোকন, 

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে ৩০শে মে শুক্রবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশ ।তার  কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচজন সদস্য পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং মোহাম্মদ আহমেদ। এছাড়াও দুইজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাপার ট্রাস্টি এমডি আলী এবং মোহাম্মদ সোহেব। এছাড়াও ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি পেয়েছেন মাইনুল হাসান।

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। তাঁরা বলেন, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ

 

অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।