NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

জাপান সফরের তৃতীয় দিনে আজ শুক্রবার (৩০মে) বাংলাদেশ সময় বিকেল আড়াইটায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ১ বিলিয়ন আর্থিক সহায়তা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব শফিকুল আলম।

 

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

 

সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।

এছাড়াও প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ দলের ডেলিগেট সদস্য হিসেবে বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদানের জন্য বাদক দলের অনুশীলন চলছে।