NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত পেদরাম মাদানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৮ মে) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে পেদরাম মাদানিকে শনাক্ত ও গ্রেফতার করার পর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। দেশটির সর্বোচ্চ আদালতের রায় বহাল রাখার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, মাদানি গোপন তথ্য ফাঁস এবং বেলজিয়ামসহ বিভিন্ন দেশে মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অভিযুক্ত ছিলেন।

এছাড়াও, তিনি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দোষী সাব্যস্ত হন, যেটি তিনি ইউরো ও বিটকয়েন আকারে ইসরায়েল থেকে পেয়েছিলেন।

 

বিচার বিভাগ জানিয়েছে, মাদানি ২০২০-২০২১ সালে গ্রেফতারের আগে ইসরায়েলে ভ্রমণ করেছিলেন।

চলতি বছরের এপ্রিল মাসে মোহসেন লাঙ্গারনেশিন নামের আরেক ব্যক্তিকে ২০২২ সালে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস-এর কর্নেল হাসান সায়্যাদ খোদাইয়ের হত্যাকাণ্ডে মোসাদকে সহায়তা করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তেহরান দাবি করে, লাঙ্গারনেশিন প্রযুক্তিগত সহায়তা দিয়ে মোসাদকে সহযোগিতা করেছিলেন এবং বিদেশে ইসরায়েলি এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া ইরান দীর্ঘদিন ধরে দেশটিকে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে।

গাজায় চলমান যুদ্ধের মধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি গোলাগুলির ঘটনাও ঘটেছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে।

সূত্র: এএফপি