NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

লয়েডস লিস্টের বৈশ্বিক তালিকায় ৩ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৪ পিএম

>
লয়েডস লিস্টের বৈশ্বিক তালিকায় ৩ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর

লন্ডনভিত্তিক শিপিং সংক্রান্ত সবচেয়ে পুরানো সংবাদমাধ্যম লয়েডস লিস্টের বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৪ তম।  এবছর ২০২১ সালের তুলনায় ৩ ধাপ এগিয়েছে। এর আগে অবস্থান ছিলো ৬৭। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট)  সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। ২০২১ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের বার্ষিক কনটেইনার ওঠা-নামার হিসাব মূল্যায়ন করে লয়েডস লিস্ট এ তালিকা প্রকাশ করেছে। 

লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, ২০২১ সালে চট্টগ্রাম বন্দর মোট ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউ (একক)  কনটেইনার পরিবহন করেছে। যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি। এর আগের বছর এ বন্দরে ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউ কনটেইনার পরিবহন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের তালিকায় ৮৬তম অবস্থানে ছিল চট্টগ্রাম বন্দর, ২০১৫ সালে ৮৭ তম,  ২০১৬ সালে ৭৬তম, ২০১৭ সালে ৭১তম, ২০১৮ সালে ৭০তম, ২০১৯ সালে ৬৪তম, ২০২০ সালের তালিকায় চট্টগ্রাম বন্দর ছিল ৫৭ তম। 

এ বছর চট্টগ্রাম বন্দরের অবস্থানের কথা উল্লেখ করে লয়েডের তালিকায় বলা হয়, 'সক্ষমতার দিক থেকে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশের এই প্রধান সমুদ্র বন্দর তার স্বরূপে ফিরে এসেছে।'

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকা করে লয়েডস লিস্ট। ওই সময়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিলো ৮৬তম। পরে প্রতিবছরই ধাপে ধাপে এগিয়েছিল চট্টগ্রাম বন্দর। সমুদ্র পথে দেশের কেনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে।