NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৫, ১০:০৫ এএম

স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী নির্ধারণ বন্ধ করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই ধরনের আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিভিন্ন কূটনৈতিক পদে পাঠানো একটি স্মারকের অনুলিপিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদের বহাল থাকবে।

 

এতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের ভিসার জন্য সোশ্যাল মিডিয়া যাচাইকরণের পরিধি আরও বাড়ানো হবে। এটি দূতাবাস এবং কনস্যুলেটগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

আমেরিকার কিছু অভিজাত কলেজের সঙ্গে ট্রাম্পের বিরোধের মধ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে দেশটির বেশ কিছু কলেজ ট্রাম্প বেশি বামপন্থি বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এদের মধ্যে কিছু ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষকে উৎসাহিত করা হয়েছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি সমর্থন করা হচ্ছে।

 

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের দেখা স্টেট ডিপার্টমেন্টের স্মারকলিপিতে মঙ্গলবার মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রার্থী শিক্ষার্থীদের যাদের এখনো অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়নি সেগুলো স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে যে, যাদের অ্যাপয়েন্টমেন্ট এরই মধ্যেই নির্ধারিত রয়েছে সেগুলোর কার্যক্রম চালু থাকবে।

 

 

 

কূটনৈতিক বার্তায় আরও বলা হয়েছে যে, পররাষ্ট্র দপ্তর সকল শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ‘প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং এবং ভেটিং সম্প্রসারণের’ প্রস্তুতি নিচ্ছে।