NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

অবশেষে লভ্যাংশ পাচ্ছে ফ্র্যাঞ্জাইজিরা, পারিশ্রমিক ইস্যুতে কঠোরতা


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

অবশেষে লভ্যাংশ পাচ্ছে ফ্র্যাঞ্জাইজিরা, পারিশ্রমিক ইস্যুতে কঠোরতা

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিদের টিকিটের লভ্যাংশ ভাগাভাগির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। সর্বশেষ আসরের লভ্যাংশ দিয়েই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। তবে সঙ্গে কড়া শর্তও জুড়ে দিয়েছে বিসিবি, খেলোয়াড়দের পারিশ্রমিক অবশ্যই পরিশোধ করতে হবে।

সোমবার (২৬ মে) বিসিবির গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিপিএলের সর্বশেষ আসরে প্লে-অফে কোয়ালিফাই করা দলগুলো ৫৫ লাখ টাকা এবং বাকি তিনটি দল ৪৫ লাখ টাকা পাচ্ছে টিকিটের লভ্যাংশ থেকে। 

 

এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছু শর্ত বেঁধে দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে কিনা, তা যাচাই করা হবে। এজন্য ফ্র্যাঞ্চাইজিরা সময় পাচ্ছে ঈদুল আজহা পর্যন্ত। কোন দল খেলোয়াড়দের পারিশ্রমিক কত শতাংশ পরিশোধ করেছে, তার ওপর ভিত্তি করে তাদের লভ্যাংশ নির্ধারিত হবে।

বিসিবি আরও জানিয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল বারবার নোটিশ পাঠানোর পরও যেসব ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

যদিও এই সিদ্ধান্তগুলো বিপিএল চলাকালীন সময়েই হয়েছিল। এখন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো বিসিবি।