NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

‘আলী’ দিয়ে কান জয়, শাকিব বললেন ‘ঐতিহাসিক’


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ১১:০৫ পিএম

‘আলী’ দিয়ে কান জয়, শাকিব বললেন ‘ঐতিহাসিক’

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বিশেষ ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেয়া বাংলাদেশের প্রথম ছবি এটাই। সাফল্যটাও তাই ঐতিহাসিক। এমন খবরে দেশের সিনেমাপাড়ায় বইছে খুশির বন্যা। অনেকে ‘আলী’ ছবির টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন।

 

সেই তালিকায় যোগ দিলেন দেশসেরা নায়ক শাকিব খানও। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে ছবিটিকে শুভেচ্ছা জানিয়ে।

সেই পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম ‘আলী’।’

 

শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’

কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।