NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নারায়ণগঞ্জে আ. লীগ নেত্রীকে ধরে পুলিশে সোপর্দ করল ছাত্র-জনতা


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

নারায়ণগঞ্জে আ. লীগ নেত্রীকে ধরে পুলিশে সোপর্দ করল ছাত্র-জনতা

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি (৩৮) নামে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।

আটক রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়াটার এলাকার আবুল কাশেমের মেয়ে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, তুশি প্রায় ৩ মাস ধরে মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বিষয়টি ছাত্র-জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে আটক করে নিয়ে আসে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আটক ওই আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে।

তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা এলেই তাদের কাছে আমরা ওই নেত্রীকে হস্তান্তর করব।