NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সেঞ্চুরি করে ‘হেলিকপ্টার উদযাপন’ নাঈম শেখের


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৩ এএম

>
সেঞ্চুরি করে ‘হেলিকপ্টার উদযাপন’ নাঈম শেখের

ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই ম্যাচে ৮০ রানে গুটিয়ে গিয়ে হারতে হয়েছিল ৪ উইকেটের ব্যবধানে। নাঈম শেখ সেদিন শূন্য রানে আউট হয়ে দলের ভরাডুবির সূচনা করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ সেঞ্চুরিতে তিনিই গড়ে দিলেন বাংলাদেশ ‘এ’ দলের জয়ের সোপান। সেঞ্চুরির পর যে ঢঙে উদযাপন করলেন, সেটা এখন চলে এসেছে আলোচনায়। ধারাভাষ্যকারের ভাষায় যা ‘হেলিকপ্টার উদযাপন’।

টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হারায় সৌম্য সরকারকে। এরপর সাইফ হাসান থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে ফেরেন সাজঘরে। ওপেনার নাঈম শেখ তৃতীয় উইকেট জুটিতে সঙ্গী হিসেবে পান মোহাম্মদ মিঠুনকে। তাকে নিয়েই তিনি গড়েন ৯৩ রানের জুটি। বাংলাদেশকে দিয়েছেন বড় রানের দিশা।

 

ইনিংসের ৩২তম ওভারে নাঈম পান শতরানের দেখা। ব্রায়ান চার্লসের বল তার ব্যাটের কানায় লেগে কিপারের পাশ দিয়ে চলে যায় বাউন্ডারিতে। সেই শটই তাকে পৌঁছে দেয় সেঞ্চুরিতে। 

এরপরই দেখা মিলল তার চমকপ্রদ উদযাপনের। সেঞ্চুরির পর সাধারণত যা হয়, হাতে হেলমেট ও আরেক হাতে ব্যাট উঁচিয়ে ধরেন ব্যাটসম্যানরা, সেটাই প্রথমে করেন নাঈম। এরপর শরীর এদিক-ওদিক বাঁকিয়ে, ব্যাটকে মাথার ওপর তলোয়ারের মতো ঘুরিয়ে তিনি দেখান নাচেও বুঝি কম যান না তিনি। উইন্ডিজ ক্রিকেটের ইউটিউব চ্যানেলের ধারাভাষ্যকার তাতে মুগ্ধ হয়ে বলেন, ‘কি দারুণ উদযাপন, হেলিকপ্টার উদযাপন!’

 

এরপর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের মাত্র ৩২তম ওভার চলছিল, সেঞ্চুরিটা বড় হতেই পারত, কিন্তু শেষমেশ তা আর হয়নি। পরের ওভারেই অ্যান্ডারসন ফিলিপের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ তোলেন তিনি। তবে এরপর সাব্বির রহমানের ফিফটি আর বাকিদের অল্পসল্প অবদানে বাংলাদেশ দাঁড় করায় ২৭৭ রানের লক্ষ্য। যা পরে বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়।