NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

জাপানে ট্যাক্সিচালকের বিরুদ্ধে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগ


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৫, ১১:০৫ এএম

জাপানে ট্যাক্সিচালকের বিরুদ্ধে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগ

একজন নারী যাত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে জাপানের পুলিশ সাবেক এক ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ওই চালকের বিরুদ্ধে আরও বহু নারীর প্রতি একই ধরনের অপরাধের তথ্য পাওয়া গেছে।

দেশটির সংবাদমাধ্যম ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানিয়েছে, পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ হাজার ভিডিও ও ছবি উদ্ধার করেছে, যেখানে প্রায় ৫০ জন নারীকে তার ট্যাক্সি বা বাড়িতে যৌন নিপীড়নের দৃশ্য রয়েছে।

 

টোকিও পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, গত বছর ওই ব্যক্তি এক তরুণীকে ঘুমের ওষুধ খাওয়ান, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে অশ্লীল কার্যকলাপ করেন ও তা ভিডিও করেন।

৫৪ বছর বয়সী ওই ব্যক্তি বুধবার অনৈচ্ছিক যৌন সম্পর্ক স্থাপন এবং এর চিত্র ধারণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হন।

 

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নারীদের স্বাস্থ্য ভালো রাখার অজুহাতে পানি ও ওষুধ দিতেন। ভুক্তভোগীর চুল পরীক্ষায় ঘুমের ওষুধের উপাদান শনাক্ত করা হয়েছে।

গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অভিযুক্তের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে পাওয়া ভিডিওগুলো ২০০৮ সাল পর্যন্ত পুরোনো।

এছাড়া জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গত অক্টোবরে আরেক নারীকে ওষুধ খাইয়ে ৪০ হাজার ইয়েন ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়।