NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

করাচিকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব-মিরাজদের লাহোর


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৫, ১১:০৫ এএম

করাচিকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব-মিরাজদের লাহোর

মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন একাদশে সুযোগ পাননি। সাকিব আল হাসান একাদশে থেকে বোলিংয়ে দারুণ শুরু করলেও সুযোগ পাননি নিজেকে মেলে ধরার। তবে সাকিব-মিরাজদের দল লাহোর কালান্দার্স ঠিকই উৎড়ে গেছে এলিমিনেটরে।

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংসকে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে ঘরের মাঠের লাহোর। এতে বিদায় হয়ে গেছে করাচির।

বিজ্ঞাপন

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের মোকাবেলা করবেন সাকিবরা। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়ে ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল করাচি। টিম শেইফার্ট ৮ বলে ১৬ করে ফিরলেও দলকে উড়ন্ত সূচনা দেন অধিনায়ক ওয়ার্নার। ৫২ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭৫ করেন তিনি। শেষদিকে খুশদিল শাহর ১৪ বলে ২৭ রানে ভর করে ৮ উইকেটে ১৯০ রানের সংগ্রহ দাঁড় করায় করাচি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাকিব ১ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নিলেও অধিনায়ক শাহিন আফ্রিদি তাকে আর বোলিংয়ে আনেননি।

জবাবে ফখর জামান আর আবদুল্লাহ শফিকের ব্যাটে চড়ে জয়ের ভিত পেয়ে যায় লাহোর। ফখর ২৮ বলে করেন ৪৭ রান। শফিক ৩৫ বলে ৩ চার আর ৫ ছক্কায় খেলেন ৬৫ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে কুশল পেরেরা ২৪ বলে ৩০ আর ভানুকা রাজাপাকসে ১২ বলে অপরাজিত ২৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় লাহোর। সাকিবের ব্যাটিংয়ে নামার দরকার পড়েনি।