NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঐশ্বরিয়ার শাড়িতে কয়েক কোটি মূল্যের কি কি গহনা ছিল


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৫, ১১:০৫ এএম

ঐশ্বরিয়ার শাড়িতে কয়েক কোটি মূল্যের কি কি গহনা ছিল

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। কানে তার রূপের দ্যুতি ছড়িয়ে মুগ্ধ করে যাচ্ছেন অনুরাগীদের। সাবেক এ বিশ্বসুন্দরী প্রথম বছর শাড়িতেই সেজেছিলেন। তারপর কেটেছে ২৩ বছর।

ঐশ্বরিয়াকে প্রতি বছরই পাশ্চাত্যের পোশাকে দেখা গেছে। প্রত্যেকবারের মতো এবারও তার সাজ-পোশাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। পোশাক শিল্পী মণীশ মলহোত্রার সোনা রুপার জরি দিয়ে কারুকাজ বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী। শাড়িতে যেমন গহনার আধিক্য ছিল তেমনই ছিল গলায় চুনি হীরের গহনার মালা। এমন বিরল সব গহনার মূল্য অনেক।

 

অভিনেত্রীর সাদা শাড়িটি হাতে বোনা ‘কড়ওয়া’ বেনারসি শাড়ি। ‘কড়ওয়া’ বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি। সে কারণেই বেনারসির নাম ‘কড়ওয়া’।

পোশাক শিল্পী মণীশ নিজেই জানিয়েছেন শাড়িটিতে রুপা এবং রোজ গোল্ডের জরি ব্যবহার করে বুটিগুলো বোনা হয়েছে। সেই সোনা রুপার জরির ওপর বুনে দেওয়া হয়েছে সূক্ষ্ম জারদৌসি কাজ। শাড়িতে নাটকীয়তা আনার জন্য জুড়ে দেওয়া হয়েছে একটি দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। এই শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হিরের গয়না পরেছিলেন ঐশ্বরিয়া। হাতে ছিল চুনীর আংটি।

 

 

 

চুনির হারগুলো প্রতি ক্যারেট পিছু মূল্য ২০,০০০ থেকে প্রায় ১ লাখ রুপি। এতে অনুমান করা যায় ৫০০ ক্যারেটের চুনির মালাগুলোর দাম কয়েক কোটি রুপি। এছাড়াও শাড়িতে ব্যবহৃত সোনা সবই প্রায় ১৮ ক্যারেটের। আনুমানিক বাজার মূল্য অনুযায়ী ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭১,০০০ রুপির কাছাকাছি। সব মিলিয়ে কানের লাল গালিচায় পোশাকে প্রায় কয়েকশ কোটি খরচ করেছেন ঐশ্বরিয়া।