NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৫, ১০:০৫ এএম

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২১ মে) রাতে ক্যাপিটাল ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোএম।

তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে জিউইশ মিউজিয়ামের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিএনএনকে নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ দুজনই ইসরায়েলি দূতাবাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)-এর ওয়াশিংটন ফিল্ড অফিসের কাছেই অবস্থিত।

হামলার সময় দূতাবাসের রাষ্ট্রদূত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন দূতাবাসের একজন মুখপাত্র।

 

ঘটনার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ওয়াশিংটনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জিনিন পিরো ঘটনাস্থলে পৌঁছান। মার্কিন ইহুদি কমিটির প্রধান টেড ডয়েচ জানিয়েছেন, ওই সময় ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামে তাদের একটি অনুষ্ঠান চলছিল।

তিনি বলেছেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় আছি।

ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।