NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

এবার ‘রাজা শিবাজি’ হয়ে আসছেন রিতেশ, বিশ্বজুড়ে মুক্তি


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৫, ১০:০৫ পিএম

এবার ‘রাজা শিবাজি’ হয়ে আসছেন রিতেশ, বিশ্বজুড়ে মুক্তি

চলতি বছর বলিউডের বক্স অফিস মাতিয়েছে ‘ছাবা’ সিনেমা। এতে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন ভিকি কৌশল। এবার সম্ভাজির বাবা রাজা শিবাজিকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। বিগ বাজেটের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন রিতেশ দেশমুখ।

ভারতের অন্যতম বৃহৎ স্টুডিও জিও স্টুডিওস এবং মুম্বাই ফিল্ম কোম্পানি ছবিটির ঘোষণা দিয়েছে। আগামী বছরের মহারাষ্ট্র দিবসে (১ মে) বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘রাজা শিবাজি’ নামের একটি ঐতিহাসিক অ্যাকশন মহাকাব্যিক সিনেমাটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করবেন রিতেশ।

 

এরইমধ্যে বর্ণাঢ্য এক স্টারকাস্ট নিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে মুম্বাই ও মহারাষ্ট্রের ওয়াই অঞ্চলে চলছে ছবির শুটিং।

এই ছবিটি একযোগে মারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে। ভারতবর্ষের অন্যতম শ্রদ্ধেয় বীর ছত্রপতি শিবাজি মহারাজের জীবনগাথা স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর লক্ষেই সিনেমাটি বহু ভাষায় মুক্তি দেয়া হবে।

 

‘রাজা শিবাজি’ চিত্রায়িত করবে কিশোর শিবাজি ভোঁসলে কিভাবে সমসাময়িক সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং ‘স্বরাজ্য’ বা আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন বপন করেন তার নাটকীয় ইতিহাস।

ছবিটিতে রিতেশ ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, সচিন খেডেকর, ভাগ্যশ্রী, ফরদিন খান, জিতেন্দ্র যোশী এবং আমোল গুপ্তের মতো হিন্দি সিনেমার রথি মহারথিরা। এর প্রযোজক হিসেবে যুক্ত রিতেশের স্ত্রী জেনেলিয়াও একটি গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন। ধারণা করা হচ্ছে, শিবাজির স্ত্রীর চরিত্রেই হাজির হবেন জেনেলিয়া।

ছবির সংগীত পরিচালনা করবেন অজয়-অতুল।