NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

তিন ম্যাচের আনঅফিসিয়াল সিরিজের প্রথম দুই ওয়ানডের চারটি ইনিংসেই দলীয় সংগ্রহ ৩০০ ছাড়িয়ে গিয়েছিল। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ৩০১ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। আর দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ৩৩২ রানের পিছু ধেয়ে মাত্র ১০ রানে হেরেছিল বাংলাদেশ।

সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ওয়ানডে পরিণত হয় অঘোষিত ফাইনালে। আজ শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে এসে আগে ব্যাট করে বাংলাদেশ পুঁজি পায় মাত্র ২২৫ রানের। আগের দুই ম্যাচ বিবেচনায় এই ম্যাচের স্কোরবোর্ডে এত কম রান দেখে হতাশ ছিলেন লাল-সবুজের ভক্তরা।

 

তবে দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশই। দক্ষিণ আফ্রিকাকে ৩৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে আকরব আলীর দল। বাংলাদেশের ২২৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দল অলআউট হয়ে গেছে ৩৮.২ ওভারে মাত্র ১৯১ রানে।

 

শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৭৭ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন মিডলঅর্ডার মাহফুজুর রহমান রাব্বি। লোওয়ার অর্ডার রাকিবুল হাসান ৪২ বলে ৪০, অধিনায়ক আকবর আলী ৫১ বলে ৩৮ ও ওপেনার মাহফুজুল ইসলাম ৪৮ বলে ২৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪০ রান করেন তিয়ান ফন ভুরেন। কোবানি মোকোইনা ৩৭, আন্দিলে মোকগাকানে ৩৫ ও জর্জ ভন হার্ডেন ৩৪ রান করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন রাকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৮ রানে ৩ উইকেট নেন সেপো এনদোয়ানদা।