NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী

বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সুমিত অরোরার সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাদের বাগদানও সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, বিয়ের প্রস্তুতি চলছে বলেও জানা যাচ্ছে। এরই মধ্যে ঘনিষ্ঠমহলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রেমিককে। এবার জীবনের বিশেষ উপলব্ধির কথা জানালেন এ অভিনেত্রী। তিনি বলছেন, ‘আর কাউকে ইমপ্রেস করতে চাই না।’

ঋতাভরী আসলে মাসাবা গুপ্তার শাড়িতে সেজেছেন। সে ছবির ক্যাপশনেই নিজের বর্তমান জীবনদর্শন উজাড় করে দিলেন। তিনি লিখেছেন, ‘আমি বর্তমানে জীবনের সেই জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে আর কাউকে ইমপ্রেস করতে চাই না। বরং ভিতর থেকে শান্তি অনুভব করা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমার কাছে এটাই বেশি প্রাধান্য পায়। আমি এখন পাত্তা দিই না যে ফ্যাশন ট্রেন্ড কী, কী চলছে আর কী চলছে না?’

 

নিজের সাজের পেছনের কাহিনিও তুলে ধরলেন ঋতাভরী। তিনি লিখেছেন, ‘দিদিমার অনুপ্রেরণাতেই এমন চুলের স্টাইল, মুক্তার মালা বেছে নেওয়া।’

২০১৭ সালে ‘নেকেড’ শর্টফিল্মের কাজে ব্যস্ত ঋতাভরী। অন্যদিকে সুমিত ‘হোয়াইট শার্ট’ নিয়ে ব্যস্ত। দুটি শর্টফিল্মই ‘টপ ফাইভ শর্টফিল্মস টু ওয়াচ আউট’র তালিকায় উঠে আসে। এ সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয় ঋতাভরীর। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী।

 

 

 

 

সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হত দুজনের। এরপর ‘পরী’ সিনেমার দৃশ্যধারণের সময় মুম্বাইয়ে সুমিতের সঙ্গে দেখাও হয় ঋতাভরীর। তারপর কখনো কলকাতার অলিগলি, আবার কখনো শান্তিনিকেতনে দেখা হয়েছে তাদের। ক্রমেই কাছের বন্ধু থেকে সুমিত প্রেমিক হয়ে যান। এরপর তারা বাগদানও সম্পন্ন করেছেন।