NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নায়নতারা। ভক্তরা তাকে ভালোবেসে লেডি সুপারস্টার বলেও ডাকেন। তবে এই নামে না ডাকতে সবাইকে অনুরোধ করেছেন তিনি নিজেই। বিনয়ী, সুন্দী ও সুঅভিনেত্রী নয়নতারা বরাবরই ছিলেন উচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের তালিকায়।

প্রতি ছবির জন্য প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক পেতেন এই অভিনেত্রী। ‘জওয়ান’ ও তেলেগু ছবি ‘গডফাদার’-এর মতো বিগ বাজেট ছবিতেও তিনি এই অঙ্কেই কাজ করেছেন।

 

তবে ২০২৫ সালে এসে সিনেমার বাজারে দামটা যেন কমেই গেল তার। সেটাও বেশ কম। চিরঞ্জীবীর নতুন ছবিতে তাকে নিয়ে এমনই এক তথ্য সামনে এসেছে।

খবরে জানা গেছে, নায়নতারাকে এই ছবির জন্য তার চাওয়া পারিশ্রমিকের তুলনায় ৬৬ শতাংশ কম পারিশ্রমিকে সাইন করানো হয়েছে। অর্থাৎ, যেখানে তিনি ১০ কোটি রুপি দাবি করতেন সেখানে এবার তাকে দেওয়া হয়েছে মাত্র প্রায় ৩.৪ কোটি রুপি।

 

এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ থাকতে পারে বলে ইন্ডাস্ট্রির গুঞ্জন। তার মধ্যে বক্স অফিসে তার সাম্প্রতিক কিছু ছবির পারফরম্যান্স প্রযোজকদের হতাশ করেছে বলে মনে করা হচ্ছে। নায়নতারা এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে দক্ষিণী সিনেমার বাণিজ্য বিশ্লেষকদের মতে, এমন পারিশ্রমিক পতন তার ‘ব্র্যান্ড ভ্যালু’-তে প্রভাব ফেলতে পারে।

 

 

 

এমন আলোচনাও হচ্ছে, চিরঞ্জীবীর মতো মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করে হয়তো আবারও নিজের সুনাম ফিরিয়ে আনবেন নয়নতারা।