NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ

হাকিকুল ইসলাম খোকন,

সাবেক সিটি কাউন্সিল সদস্য জিমি ভ্যান ব্রামার গত রবিবার, ১১ মে, দুপুর ১:৩০ মিনিটে, নিউইয়র্ক এর অ্যাস্টোরিয়ার ৪৪তম স্ট্রিট এবং ২৮তম অ্যাভিনিউয়ের উত্তর-পশ্চিম কোণে তার প্রয়াত মাতা এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে একটি রাস্তার নামকরণ করেন। মিসেস মার্কাম ৫০ বছরেরও বেশি সময় ধরে অ্যাস্টোরিয়ার বাসিন্দা ছিলেন। “তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং কয়েক দশক ধরে আশেপাশের এলাকায় নেতৃত্বের পদে ছিলেন। তিনি LGBTQ সম্প্রদায় সহ সকলের নাগরিক অধিকারের জন্য লড়াই করেছেন।

এলিজাবেথ হোয়াইট মার্কাম ওয়ে’-এর নামে আনুষ্ঠানিক নামকরণ এবং উন্মোচন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ২২ এষ্টোরিয়ার সিটি কাউন্সিল ওম্যান ষ্টেফানি কাবান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট কন্ট্রোলার লাটিশা জেমস, নিউইর্য়ক সিটি কন্ট্রোলার ব্যাড ল‍্যানডার, নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলরম‍্যান জিমি বার্নার।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি থেকে আমন্ত্রিত অতিথি ছিলেন আইবিএন নিউজের প্রধান সম্পাদক, বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।

এছাড়া  উপস্থিত ছিলেন উক্ত কমিউনিটির সদস্যসহ এলিজাবেথ হোয়াইট মার্কাম এর শুভাকাঙ্খীগণ।

এ সময় জিমি ভ্যান ব্রামার রাস্তার সহ-নামকরণের পৃষ্ঠপোষকতা করার জন্য সিটি কাউন্সিল সদস্য ষ্টেফানি ক্যাবানকে ধন্যবাদ জানান।