NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

১১ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এবং ,১৯ মে জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

১১ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটস  এবং ,১৯ মে জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ

হাকিকুল ইসলাম খোকন,

আন্তঃদেশীয় করিডোর একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সামরিক নিরাপত্তার প্রশ্ন জড়িত। বিশ্বের সর্বত্র যুদ্ধক্ষেত্রে ‘মানবিক করিডোর’ শেষমেশ সামরিক তাৎপর্য নিয়ে হাজির হয়ে যায়। ফলে প্রস্তাবিত এই উদ্যোগে বাংলাদেশের স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চিয়তা নিয়ে জনগন চরমভাবে উদ্বিগ্ন এবং এটি দীর্ঘমেয়াদে দেশের জনগণের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

তাই ‘মানবিক করিডোর’ নিয়ে বাংলাদেশের অসাংবিধানিক সরকারের অপরিণামদর্শী একক সিদ্ধান্তের প্রতিবাদে ১১ মে রোববার বিকাল সাড়ে ৬ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভার্সিটি প্লাজা এবং ১৯ মে ,সোমবার দুপুর ২টায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘বাংলাদেশী ডায়াসপোরা ইউএসএ’র এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে। উভয় প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ হবার আহবান জানিয়েছেন আয়োজকরা।