NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিশেষ প্রয়োজনে হজযাত্রীদের ভিসা বাতিল করা যাবে


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ১১:০৫ এএম

বিশেষ প্রয়োজনে হজযাত্রীদের ভিসা বাতিল করা যাবে

বিশেষ কোনো প্রয়োজনে হজযাত্রীদের ভিসা বাতিল করা যাবে। সৌদি সরকার হজযাত্রীদের ভিসা বাতিলের সুযোগ দিয়েছে বলে শুক্রবার হজ এজেন্সিগুলোর কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিলের অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

 

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখনো এক হাজারের মতো হজযাত্রীর ভিসা হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। ইতোমধ্যে মোট ৮৯টি হজ ফ্লাইটে ৩৬ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব গেছেন।