NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

নিউজিল্যান্ডকে ফের ধরাশায়ী করে সিরিজ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

নিউজিল্যান্ডকে ফের ধরাশায়ী করে সিরিজ বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের দাপুটে জয়। আরও একবার নিউজিল্যান্ড ‘এ’ দলকে ধরাশায়ী করলো বাংলাদেশ ‘এ’ দল। এবার ৩৪৪ রানের বিশাল পুঁজি গড়ে ৮৭ রানে জিতেছে নুরুল হাসান সোহানের দল।

এই জয়ে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিলো বাংলাদেশ। একই ভেন্যুতে শেষ ওয়ানডে ১০ মে।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়া করতে নামা কিউইদের ৪৩.১ ওভারে ২৫৭ রানে গুটিয়ে দেন মোসাদ্দেক-শরিফুলরা। কিউই ব্যাটারদের মধ্যে ওপেনার ডেল ফিলিপস ঝোড়ো শুরু করেছিলেন। একটা সময় ১ উইকেটেই ৯৯ রান তুলে ফেলেছিল কিউইরা।

সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় বাংলাদেশ। দুইশর আগে (১৯৫ রানে) ৭ উইকেট হারানো কিউইরা আর লড়াই করতে পারেনি। ফিলিপস ৫৪ বলে করেন ৭৯ রান। শেষদিকে ক্রিশ্চিয়ান ক্লার্ক ৩৬ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান।

 

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোসাদ্দেক হোসেন। ৫০ রানে ৩টি উইকেট শিকার করেন তিনি। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানভীর ইসলাম আর শামীম হোসেন পাটোয়ারী।

এর আগে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৪ রানের বিশাল পুঁজি গড়ে বাংলাদেশ ‘এ’।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১২ রানে পতন হয় ওপেনার পারভেজ হোসেন ইমনের। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এ ব্যাটার।

 

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি করেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম। ৩৪ বলে ৩৯ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বিজয়। ৪১ বলে ৪০ রান করে ফেরেন নাইম।

চতুর্থ উইকেটে ২২৫ রানের বিশাল জুটি করেন সোহান ও অংকন। দু'জনই হাঁকান সেঞ্চুরি। ১০১ বলে ১১২ রানের (৭টি করে চার ও ছক্কা) দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সোহান।

ইনিংসের শেষ ওভারে আউট হন অংকন। ১০৮ বলে ১০৫ রানের (৭ চার ও ৫ ছক্কা) অনবদ্য ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটার। মোসাদ্দেক হোসেন সৈকত ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

 

 

 

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন ক্রিশ্চিয়ান ক্লার্ক।