NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

মুম্বাইয়ের জয়যাত্রা থামিয়ে শীর্ষে গুজরাট


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৯:০৫ এএম

মুম্বাইয়ের জয়যাত্রা থামিয়ে শীর্ষে গুজরাট

চলতি আইপিএলে টানা ৬ ম্যাচ জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল মঙ্গলবার হার্দিক পান্ডিয়াদের সেই জয়যাত্রা থামিয়েছে গুজরাট টাইটানস। মুম্বাইকে ৩ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে শুবমান গিলের দল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে স্বাগতিক মুম্বাই। এরপর গুজরাট ব্যাটিংয়ে নেমে ১৪ ওভারে ২ উইকেটে ১০৭ রান করে ফেলার পর বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। ফের খেলা শুরু হলে ডিএল মেথডে এক ওভারে কমিয়ে গুজরাটের নতুন লক্ষ্য দেওয়া হয় ১৯ ওভারে ১৪৭ রান।

 

সেই লক্ষ্য টপকাতে গুজরাটকে খেলতে হয়েছে শেষ বল পর্যন্ত। শেষ বলে দিপক চাহারের ডেলিবারি থেকে দৌড়ে এক রান নিয়ে গুজরাটের জয় নিশ্চিত করেন আরশাদ খান।