NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সুন্দরগঞ্জে আ'লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম

সুন্দরগঞ্জে আ'লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে থেকে উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক মিসেস আফরুজা বারী'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়। 

 

এসময় বক্তব্য রাখেন, প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটনের সহধর্মীনি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি,  উপজেলা আ'লীগ যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার, আব্দুল্লাহ্ আল মামুন, মশিউর রহমান আপেল, পৌর মোঃ  সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ। 

 

এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, বিএমপি জামাত শিবিরের নেতাকর্মীরা এই সরকারের উন্নয়ন ঠেকাতে না পেরে কোথাকার এক আবাল পাগল মহিলাকে দিয়ে হত্যার হুমকি দিয়েছে। তাই তাদের আবারও হুশিয়ার হতে বলেন দেশে আর বিএমপি জামাতের কোনো অস্থিত নেই।