NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৫:০৫ পিএম

এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানে চারটি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে এ খবর।

তাদের প্রতিবেদনে এসেছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। সেখান থেকে আর্জেন্টিনা দল যাবে কাতারে।

 

সূচি অনুযায়ী, বাছাইপর্ব শেষে বিশ্বকাপের আগপর্যন্ত আর্জেন্টিনার আর খেলা নেই। তাই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখছে কাজ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এশিয়ার দুই দেশ কাতার ও চীন সফরে আর্জেন্টিনার তিন ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে, আয়োজক দেশ দুটির সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।