NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে সম্মিলিত শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

 

মানববন্ধনে শ্রমিক নেতারা বেশকিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শোষণ-নির্যাতন রুখে দিয়ে স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে; জাতীয় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে; অবাধ ট্রেড ইউনিয়ন, সামাজিক সুরক্ষা শ্রম, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ সমতা-মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করতে হবে; নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, অর্জিত ছুটি কিংবা নৈমিত্তিক ছুটির বিষয়সহ শ্রম আইনের বিদ্যমান সব বৈষম্য দূর করতে হবে।

সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন বলেন, গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। যাদের রক্ত আর ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশ, তাদেরই মূল্যায়ন করা হচ্ছে না। শ্রমিকদের মূল্যায়ন করতে হবে এবং যথাযথ মর্যাদা দিতে হবে।

 

তিনি আরও বলেন, আউটসোর্সিং ও দৈনিক মজুরির নামে শ্রমিকদের সুরক্ষাহরণ বন্ধ করতে হবে এবং স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। সর্বস্তরের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

 

 

 

মানববন্ধনে সংগঠনের কার্যকরী সভাপতি আঁখি, অ্যাপ বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।