NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লাওস


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লাওস

আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব হবে এ বছর ২ থেকে ১০ আগস্ট। বাছাইয়ের গ্রুপিং হয়েছে সোমবার। বাংলাদেশ খেলবে 'এইচ' গ্রুপে। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর।

বাংলাদেশ গ্রুপের খেলা শুরু হবে ৬ আগস্ট লাওসে। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক দেশ। ৮ আগস্ট পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের মেয়েরা সবচেয়ে কঠিন পরীক্ষায় ১০ আগস্ট। ওই দিন আফঈদাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

 

এশিয়ার ৩৩ দেশ ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৩ রানার্সআপ চূড়ান্ত পার্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আয়োজক থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে।

২০২৪ সালের বাছাই পর্ব হয়েছিল তার আগের বছর। সেবারও বাংলাদেশের মেয়েরা পড়েছিল 'এইচ' গ্রুপে। প্রতিপক্ষ ছিল ইরান ও তুর্কমেনিস্তান।

 

 

 

কমলাপুরে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আশা জাগিয়েছিল আফঈদা-আকলিমারা। তবে পরের ম্যাচে ৮৫ মিনিটে গোল খেয়ে ইরানের কাছে হারলে চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।