NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০৪ এএম

খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের

খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো ভ্রমণ সতর্কতা ইস্যু করেনি। তবে আমি মনে করি, খুব বেশি প্রয়োজন না হলে এ সংঘাতের সময় ভ্রমণ না করাই ভালো।

 

ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলাভাষীকে ‘বাংলাদেশি’ বলে আটকের দাবি করেছে সেখানকার কর্তৃপক্ষ। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির পক্ষ থেকে যাদের ‘বাংলাদেশি’ হিসেবে দাবি করা হবে, তাদের পরিচয় যাচাই করা হবে।

তৌহিদ হোসেন জানান, পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে, তার বাইরে সরকারিভাবে আটকের বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো কিছু দেওয়া হয়নি। তিনি বলেন, ‘অফিশিয়াল কমিউনিকেশন দিলেও আমাদের দেখতে হবে যে তারা আসলে বাংলাদেশের লোক কি না।

যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা অবশ্যই ফেরত নেব।’

 

উপদেষ্টা বলেন, কেউ আটক হলে তিনি বাংলাদেশের মানুষ কি না, সেটাও প্রমাণসাপেক্ষ। তিনি বলেন, ‘আমরা জানি যে ভারতেও প্রচুর বাংলাভাষী মানুষ আছেন। কাজেই বাংলায় কথা বললেই যে বাংলাদেশের মানুষ, এমন কোনো নিশ্চয়তা নেই।

 

ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনায় বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে না—এমনটি মনে করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘আধুনিক জামানায় সবকিছু সবাইকে কমবেশি প্রভাবিত করে। কাজেই কোনো কিছু আমাদের একটুও প্রভাবিত করবে না, সেটা আমি বলি না। তাদের যে সংঘাত,. সেটা আমাদের সরাসরি প্রভাবিত করার কিছু নেই। কারণ, আমরা এতে কোনো পক্ষ নিইনি।