NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০৪ এএম

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ছিনতাইয়ের শিকার নারীর পরিচয় জানা গেছে। তার নাম ফারহানা আক্তার জাহান। তিনি গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। প্রায় দুই দশক ধরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। দুই কন্যা আর স্বামী মোস্তফা সারোয়ারকে নিয়ে তার ছোট্ট সংসার।

শনিবার (২৬ এপ্রিল) গাজীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি জরুরি প্রশিক্ষণে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এরপর ছিনতাইয়ের শিকার হন। তবুও দায়িত্ববোধের কাছে নিজের ব্যথা-কষ্টকেও তুচ্ছ মনে করে সেদিন আর বাসায় ফেরেননি। রক্তাক্ত শরীর নিয়েই সোজা গাজীপুর চলে যান এবং সেখানে থেকেই চিকিৎসা নেন এই শিক্ষক।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি বড় ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে। এরপর গাড়িটি গতি কমিয়ে চলন্ত অবস্থায়ই সামনের অংশের বাম পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে টান দেন তার ভ্যানিটি ব্যাগটি। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকেও গাড়ি চালিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন ছিনতাইকারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছেন।

 

ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগটি টান দেন। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এসময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়।

পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এসময় ভুক্তভোগী নারী সেখানে থাকা লোকদের তার হাতের কনুইয়ে পাওয়া আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে গাড়ির নম্বর প্লেট দেখে শনাক্তের কাজ চলমান। শিগগির ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হবে।