NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি মালিকের বাড়িতে পুড়ে মরলো ৩ স্পেনিশ ইমিগ্রান্ট। রোববার ২০ এপ্রিল মধ্যরাতে জামাইকাস্থ বাংলাদেশি মিজবাহ মাহমুদের বাড়িতে আগুন লেগে তারা মারা যান। তারা ভাড়াটে হিসেবে এ বাড়িতে থাকতেন।ফায়ার ডিপার্টমেন্টের এক অফিসার সহ আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে ২ জন বাংলাদেশি। বাড়ির মালিক মিজবাহ মাহমুদও মারাত্মক আহত হয়ে ব্রংকসের জ্যাকোবী হাসপাতালে আইসিইউ—তে চিকিৎসাধীন আছেন।

 

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। এলাকাবাসী বলছেন, বাড়িটিতে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক থাকতেন। অনেকে ছিল ব্যাচেলর। যারা মারা গিয়েছেন তাদের বয়স ৪৫,৫২ ও ৬৭ বছর। তদন্তের স্বার্থে পুলিশ নিহতদের নাম প্রকাশ করেন নি। ফায়ার ডিপার্টমেন্ট অগ্নিকান্ডের কারণ বের করার জন্য কাজ করছে। সম্প্রতি বাংলাদেশি মালিকানাধীন বাসাবাড়িতে অগ্নিকান্ডের হার বেড়ে গিয়েছে। অনেকে বলছেন, ফায়ার কোড না মানার ফলে এ ধরনের ঘটনা ঘটে থাকে। প্রবাসীদের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত।